সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৭৮ বার পড়া হয়েছে
জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রামনাথ কোবিন্দ সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এছাড়া তিনি স্মৃতিসৌধের ‘সফর বইয়ে’ স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।  ১৫-১৭ ডিসেম্বর ঢাকায় থাকবেন তিনি।

সফরকালে রামনাথ কোবিন্দ বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভারতের রাষ্ট্রপতি রামনাথকে স্বাগত জানান বাংলাদেশে রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারতের রাষ্ট্রপতি।

ঢাকা সফরের প্রথম দিন ভারতের রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

বিকেলে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে বৈঠক করবেন।

এ সময় ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং একটি মিগ-২৯ যুদ্ধ্ব বিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে উপহার হিসেবে দেবেন। এরপর ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করবেন।

সফরের দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভারতের রাষ্ট্রপতি ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

একই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজাতে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং রক্তস্নাত বিজয়ের আবেগ ও আনন্দ উদযাপনের জন্য আয়োজিত ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।

সফরের তৃতীয় দিন ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনাস্থ কালী মন্দিরের সদ্য সংস্কারকৃত অংশের উদ্বোধন করবেন এবং মন্দিরটি পরিদর্শন করবেন। এ সময় তিনি মন্দির সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করবেন।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এটাই বাংলাদেশে প্রথম সফর। রাষ্ট্রীয় সফর শেষে আগামী ১৭ ডিসেম্বর দিল্লি ফিরবেন রামনাথ কোবিন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com