বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জের বাজিতপুরে যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১৬২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বাজিতপুরে যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় একটি বিলে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার হালিমপুর ইউনিয়নের ইন্দুরদাইর গ্রামের চাঁপাডাঙ্গা বিলে তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।প্রাথমিকভাবে ওই যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার হালিমপুর ইউনিয়নের ইন্দুরদাইর গ্রামের চাঁপাডাঙ্গা বিলে মুখে ও গলায় জখমপ্রাপ্ত যুবকের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজন বিষয়টি বাজিতপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।

বাজিতপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com