সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

লঞ্চে অগ্নি দুর্ঘটনায় সব পুড়লেও অক্ষত রয়েছে কোরআন শরিফ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৬১ বার পড়া হয়েছে
লঞ্চে অগ্নি দুর্ঘটনায় সব পুড়লেও অক্ষত রয়েছে কোরআন শরিফ

সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাশের সারি দীর্ঘ হচ্ছে।  শনিবার বরগুনায় ৩০টি মরদেহ জানাযা শেষে গণকবরে দাফন করা হয়েছে। বাকি লাশগুলো স্বজনরা এসে শনাক্তের পর জেলা প্রশাসক স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। এত ক্ষয়ক্ষতির মাঝেও অক্ষত রয়ে গেছে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন!

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নদীতীরে স্বজনরা ভিড় করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হয় ভিড়, সেই সঙ্গে বাড়ে স্বজনদের আহাজারি।  তাদের মধ্যে বেশির ভাগই জানে না তাদের প্রিয়জন এখনো বেঁচে আছে, নাকি না-ফেরার দেশে চলে গেছে।

এদিকে ল‌ঞ্চে আগুন লাগার ঘটনায় আহত প্রায় ৭০ জনকে শুক্রবার সকালে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

শনিবার ভোরের আলো ফোটার আগে হাসপাতালে স্বজনদের আহাজারি শুরু হয়। দগ্ধ স্বজনের খোঁজে হাসপাতালে ভিড় জমায় তারা।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মরদেহের সারি দীর্ঘ হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আজ শনিবার বরগুনায় ৩০টি লাশ জানাযা শেষে গণকবরে দাফন করা হয়েছে। বাকি লাশগুলো স্বজনরা এসে শনাক্ত করার পর জেলা প্রশাসক স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।
তবে এত ক্ষয়ক্ষতির মাঝেও অক্ষত রয়ে গেছে পবিত্র কোরআন! এমন অলৌকিক ঘটনা দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com