শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ মাঠে চারদিন ব্যাপী বইমেলার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১০০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ মাঠে চারদিন ব্যাপী বইমেলার উদ্বোধন

কিশোরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রাণলয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এ বইমেলার আয়োজন করা হয়।

বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামালুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম.এ আফজল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ।

অনুষ্ঠান পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com