সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

তিনি বললেন, ‘আমার বয়স এত না’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে
তিনি বললেন, ‘আমার বয়স এত না’

কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল প্রায় ৯০ বছর বয়সে বিয়ে করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

সোমবার দুপুরে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টির ৪০ বছর বয়সী এক নারীকে বিয়ে করেন তিনি।

অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন পাঁচবার। তার পাঁচ ছেলে রয়েছে। বিয়েতে ৫০ জনের মতো আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

নতুন এই দম্পতির বিয়ের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ রসঘন আলাপ চলছে। বরের বয়স নিয়ে অনেকেই রসিকতা করার চেষ্টা করছেন। তবে বেশিরভাগ মানুষই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।

তার প্রথম স্ত্রী মাহমুদা বেগম সাত বছর আগে মারা গেছেন। তাই নিঃসঙ্গতা কাটানোর জন্যই তিনি বিয়ে করেছেন। তিনি ১৯৭০ সালে কুমিল্লার আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এখনও তিনি নিয়মিত আদালতে যান, মামলা লড়েন।

বিয়ে প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেছেন, শেষ বয়সে শরীরে শক্তি থাকে না। এ সময় একজন সঙ্গী হলে পথচলা সহজ হয়। তাই বিয়ে করলাম। বয়স নিয়ে তিনি বলেন, ৯০-৯৩ বলা হলেও আমার বয়স আসলে অত না। ৮৫-৮৬ হতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com