সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

নদী দূষণ-দখল বন্ধে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
নদী দূষণ-দখল বন্ধে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ

নদীর নাব্যতা রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ, দূষণ ও দখল রোধে জেলা প্রশাসকদের (ডিসি) তৎপর হতে বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের বৈঠকে এ নির্দেশনা দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২২’- এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘নদীগুলো যেন নাব্য থাকে, নদীগুলোকে দূষণ এবং দখলের হাত থেকে রক্ষা করার জন্য জেলা প্রশাসকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ আমাদের নদী রক্ষার যে জেলা কমিটি, সেটার সভাপতি জেলা প্রশাসক। কাজেই ইতোমধ্যে তারা অনেক ভূমিকা রাখছেন এবং এগুলো আরও জোরদার করার জন্য বলা হয়েছে। ’

তিনি বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের মধ্য দিয়ে নদীর নাব্যতা নষ্ট হয়ে যায় এবং আমাদের নৌপথগুলো সেখানে অনেক বিঘ্নতা তৈরি হয়। এগুলো সঠিকভাবে মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে। ’

এছাড়া বন্দরগুলোতে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসকদের আরও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সাম্প্রতিক সময়ে নৌদুর্ঘটনা বেড়েছে ব্যাপারটা এ রকম নয়, কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে। সামগ্রিকভাবে নৌ দুর্ঘটনা কমে গেছে। নৌ সেক্টরে দীর্ঘদিন ধরে একটা অচলায়তন, অনিয়ম হয়ে আসছে। এটা এতবড় একটা সেক্টর, একবারেই পরিবর্তন সম্ভব নয়। যেমন আমরা যে লঞ্চে যাতায়াত করি, আমি প্রথম থেকেই বলে আসছি, এটির নকশায় পরিবর্তন করা দরকার। বর্তমান এ আধুনিক যুগে এটি চলে না। এ জায়গাটায় আমরা নজর দিচ্ছি। … আমাদের লক্ষ্য হচ্ছে এ সেক্টরকে নিরাপদ করা। ’

ব্রিফিংয়ের আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com