সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

শিক্ষার পথ রুদ্ধ করে জাতিকে ধ্বংসের দিকে নেওয়া হচ্ছে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
শিক্ষার পথ রুদ্ধ করে জাতিকে ধ্বংসের দিকে নেওয়া হচ্ছে

দেশের সব কার্যক্রম চালু রেখে করোনার অযুহাতে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিয়ে জাতিকে ধ্বংসের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

রোববার (২৩ জানুয়ারি) রাজধানীর ভাটারায় আস সাঈদ মিলনায়তনে আয়োজিত উপদেষ্টা পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সবকিছু খোলা শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। সংক্রমণের যে মাত্রা সেটা দেখতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। গার্মেন্টস খোলা, বাণিজ্য মেলা চলছে, হাট-বাজার, শপিংমল খোলা, বিবাহ অনুষ্ঠান, টিএসসিতে কনসার্টসহ নানান কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। এসব চালু রেখে সরকার শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। যা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। মূলত শিক্ষার পথ রুদ্ধ করে জাতিকে ধ্বংসের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সদস্যরা মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবুল বাশার নোমানী, মাওলানা ফারুক আহমাদ, আলহাজ হারুন অর রশিদ, প্রিন্সিপাল এম নাজিমুদ্দিন প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com