সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

স্থাপিত হল স্বপ্নের মেট্রোরেলের সর্বশেষ গার্ডার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
স্থাপিত হল স্বপ্নের মেট্রোরেলের সর্বশেষ গার্ডার

দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের পুরো ২০ দশমিক এক কিলোমিটারের ভায়াডাক্টের শেষ স্প্যানের একটি অংশ স্থাপন হয়েছে আজ। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কাছে শেষ অংশটি স্থাপন করা হয়।

সকাল ১১টায় প্রেসক্লাব এলাকায় মেট্রোরেল ভায়াডাক্টের শেষ স্প্যানের শেষ অংশের কাজটি শুরু হয়। প্রকৌশলীরা ১০ মিনিটের মধ্যেই কাজটি শেষ করেন। মেট্রোরেলের পিলারে সবশেষ গার্ডার স্থাপন সম্পন্ন হয়। যার ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল কাঠামো দৃশ্যমান হয় ২০ কিলোমিটার। সকালে অনলাইন ব্রিফিং এ এসব তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
এসময় তিনি আরও বলেছেন, আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সবশেষ গার্ডার স্থাপন করা হয়। ফলে এমআরটি সিক্স লাইনের সব গার্ডারের কাজ শেষ। পাশাপাশি কার্জন হল পর্যন্ত রেল লাইন বসানো হয়েছে। এপ্রিল মাসের মধ্যে মতিঝিল পর্যন্ত বাকি লাইন বসানোর কাজ শেষ হবে। সব মিলিয়ে এখন পর্যন্ত এমআরটি সিক্স লাইনের কাজ শেষ হয়েছে ৭৪ ভাগ। মিরপুর এলাকায় কাজ এরইমধ্যে শেষ হয়েছে। আগামী এপ্রিলেই এ এলাকায় মেট্রোরেলের সব সরঞ্জাম সরিয়ে রাস্তা পরিস্কার করা হবে বলেও জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার মেট্রো রেলের ভায়াডাক্ট স্থাপনের কাজ শেষ হয়েছিল। সেদিন চলতি বছরের ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালুর লক্ষ্য ঘোষণা করেছিলেন এম এ এন সিদ্দিক। ঢাকা ম্যাস ট্রানজিটের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের মধ্যে পুরো রেললাইনটি চালু হওয়ার কথা রয়েছে।

এছাড়াও ২০১২ সালে ঢাকায় যানজটমুক্ত কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এর আওতায় এবং জাপানের সহায়তায় ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প এমআরটি লাইন-সিক্স এর অনুমোদন দেয়া হয়। এর নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ২২ হাজার কোটি টাকা।

এ প্রকল্পে ২০২৪ সালের মধ্যে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার মেট্রো রেল নির্মাণকাজ ও অন্তর্ভুক্ত। তবে আগারগাঁও পর্যন্ত প্রথম অংশ আগেই চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com