শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

কিশোরগঞ্জ সদর উপজেলার মাথিয়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় ছোটন মিয়া (১৮) নামে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যাত্রী।

নিহত ছোটন একই জেলার কটিয়াদী উপজেলার ধুলদিয়া রায়খলা এলাকার মিলন মিয়ার ছেলে। আহত ব্যক্তির নাম আকরাম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে অটোরিকশায় যাত্রী নিয়ে কিশোরগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন ছোটন। পথে মাথিয়া এলাকায় এলে অটোরিকশাটিকে ইটবাহী একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে চালক ছোটন ও যাত্রী আকরাম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ছোটনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com