শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিদায় সংবর্ধনা

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সভাকক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহার সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. দুর্গাদাস ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান, ট্রাস্টি সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, মুনির আহমেদ, একেএম মাহবুব আলম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূূঞা, কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মেঃ আরজ আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোঃ বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী প্রমুখ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নিবেদিতা দত্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com