সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

৬৯১ কোটি টাকার তেল-চিনি-ছোলা কিনবে সরকার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
৬৯১ কোটি টাকার তেল-চিনি-ছোলা কিনবে সরকার

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে তেল, চিনি, ছোলা ও মসুর ডাল কিনবে সরকার। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির মাধ্যমে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা হবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত চারটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, ক্রয় কমিটির অনুমোদনের জন্য (টেবিলে ৪টি উপস্থাপনসহ) ১৩টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ৪টি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৩টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের ৩টি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১টি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।

ক্রয় কমিটির অনুমোদিত ১৩টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২ হাজার ৮১৬ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৬৭৫ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১ হাজার ৭৮৪ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৮৮৩ টাকা এবং বিশ্বব্যাংক ঋণ ১ হাজার ০৩১ কোটি ৪৯ লাখ ৮২ হাজার ৭৯২ টাকা।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক সেনা ভোজ্যতেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সুপার অয়েল রিফাইন্ড লিমিটেড, মেঘনা ভোজ্যতেল শোধনাগার লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড এবং শুন শিং এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে মোট ১ কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল ২৮৭ কোটি ৫৪ লাখ ২৯ হাজার ৫৩৬ টাকায় সরাসরি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক মেঘনা সুগার রিফাইন্ড লিমিটেড ও সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ১৪ হাজার মেট্রিক টন চিনি সর্বমোট ১১০ কোটি ৬০ লাখ টাকায় সরাসরি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে মেঘনা সুগার রিফাইন্ড লিমিটেডের কাছ থেকে ৭ হাজার টন চিনি ৫৫ কোটি ৩০ লাখ টাকায় এবং সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৭ হাজার টন চিনি ৫৫ কোটি ৩০ লাখ টাকায় কেনা হবে।

এছাড়া ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক সেনাকল্যাণ সংস্থা, এম/এস ব্লু স্কাই এন্টারপ্রাইজ ও রুবি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ১০ হাজার টন ছোলা সর্বমোট ৮১ কোটি ৪০ লাখ টাকায় সরাসরি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে সেনাকল্যাণ সংস্থার কাছ থেকে ২ হাজার মেট্রিক টন ছোলা ১৬ কোটি ২৮ লাখ টাকায়, এম/এস ব্লু স্কাই এন্টারপ্রাইজের কাছ থেকে ৪ হাজার টন ছোলা ৩২ কোটি ৫৬ লাখ টাকায় এবং রুবি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৩২ কোটি ৫৬ লাখ টাকায় ৪ হাজার টন ছোলা কেনা হবে।

টেবিলর উত্থাপিত অপর এক প্রস্তাবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইজ সার্ভিসেস লিমিটেড, পোরবো ইন্টারন্যাশনাল, মেসার্স রায় ট্রেডার্স, প্লান্টিক ইনকর্পোরেশন, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে মোট ১৯ হাজার ৫০০ টন মসুর ডাল ২১১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকায় সরাসরি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com