মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সওজের প্রকৌশলী নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সওজের প্রকৌশলী নিহত
মৌলভীবাজার শ্রীমঙ্গলে প্রাইভেটকার, ট্রাক ও মোটরসাইকেলের  এর মধ্যে ত্রিমুখী  সংঘর্ষে সড়ক ও জনপথ এর এক প্রকৌশলী মারা গেছেন ও আরেক প্রকৌশলী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬মার্চ ) রাত নয়টায় দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের  ইছবপুর এলাকায় এ দূর্ঘটনা হয়।

এতে মৌলভীবাজার সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম (৪০) নিহত হন ও আরেক  উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা গুরুতর আহত অবস্থায় সিলেটে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। জহিরুল ইসলাম এর মৃত্যুর খবর নিশ্চিত করেন মৌলভীবাজার সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার মৃনাল কান্তি সিনহা।

জানা যায়, শনিবার ( ২৬ মার্চ) রাত ৯ টায় ইছবপুর এলাকার সদর ইউনিয়ন পরিষদ এর কার্যালয় এর সম্মুখে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাওয়ার পথে সাদা রং এর কার ও বিপরীত দিক থেকে আসা ডায়না ট্রাক এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কার এর মধ্যে থাকা প্রকৌশলী জহিরুল ইসলাম ও মাসুদ রানা গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদের কে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম কে মৃত ঘোষণা করেন। পরে মাসুদ রানা (৩৮) কে সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়। জহিরুল ইসলাম এর বাড়ী সুনামগঞ্জ জেলায় বলে জানা গেছে।

জানা যায়, সড়ক বিভাগের উক্ত দুইজন কর্মকর্তা শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের বধ্যভূমি-৭১ অংশের সংষ্কার কাজ পরিদর্শন শেষে মৌলভীবাজার ফিরছিলেন। এমন অবস্থায় ওই স্হানে পৌঁছলে এ দূর্ঘটনা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com