বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

সঠিক তথ্য দিয়ে জনশুমারিতে অংশগ্রহণের আহ্বান স্পিকারের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
সঠিক তথ্য দিয়ে জনশুমারিতে অংশগ্রহণের আহ্বান স্পিকারের

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সব নাগরিককে সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এ অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জন) স্পিকার তথ্য সংগ্রহকারী দলের কাছে নিজের এবং পরিবারের তথ্য দেওয়ার মাধ্যমে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন।

১৫ জুন, ২০২২ থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে শুরু হওয়া জনশুমারি ২১ জুন, ২০২২ পর্যন্ত পরিচালিত হবে। এতে প্রশ্নাবলীর মাধ্যমে একজন নাগরিকের কাছ থেকে মোট ৪৫ ধরনের তথ্য নেওয়া হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদল স্পিকার ও তার পরিবারের তথ্য সংগ্রহ করেন।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় এদেশের জনগণ ডিজিটাল বাংলাদেশের সব সুযোগ-সুবিধা উপভোগ করছে এবং এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। এ সময় তিনি জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর সফলতা কামনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com