বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ

হবিগঞ্জে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

হবিগঞ্জের ৩টি উপজেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও এ উপজেলাগুলোর দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বেশি। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কম।

শিক্ষা বিভাগ জানিয়েছে, বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৭৫টি প্লাবিত হয়েছে এবং বাকিগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়ায় সেগুলোতে পাঠদান করা যাচ্ছে না।

জেলা সহকারী প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা বাংলানিউজকে বলেন, নবীগঞ্জ উপজেলায় ১৮টি, আজমিরীগঞ্জে ২২টি ও বানিয়াচং উপজেলায় ৩৫টিসহ মোট ৭৫টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। আরও ৫২টিকে বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এদিকে, মাধ্যমিকের প্রায় ১৫টি প্রতিষ্ঠানকে বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করায় সেগুলোতে পাঠদান হচ্ছে না। তবে কতটি মাধ্যমিক বিদ্যালয়ে প্লাবিত হয়েছে তার হিসেব মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে নেই।

রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, গতরাত থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জের বন্যা কবলিত উপজেলাগুলোতে উল্লেখযোগ্য মাত্রায় পানি বাড়েনি। বলা যায় এখন হবিগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল।

একই তথ্য জানিয়েছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডও (পাউবো)। তবে রোববার সকাল ৯টায় কালনী ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় এবং বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করছিল বলে দপ্তরটির সর্বশেষ প্রতিবেদন থেকে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com