বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

৭ মিনিটে পদ্মা পার!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
৭ মিনিটে পদ্মা পার!

২ মিনিটে টোল দিয়ে ৬ মিনিট ৫৯ সেকেন্ডে পদ্মা সেতু পার হয়েছে শরীয়তপুরের প্রথম বাসটি।

রোববার (২৬ জুন) সকাল সাড়ে ৮টায় শরীয়তপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার সায়েদাবাদের উদ্দেশে ছেড়ে শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বাস পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় পৌঁছায় সাড়ে ৯টায়।

এরপর ২ মিনিটে টোল দিয়ে ৬ মিনিট ৫৯ সেকেন্ডে পদ্মা সেতু পার হয়েছে প্রথম বাসটি। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, বাসচালক দেলোয়ার হোসেন, যাত্রী সাইফুল ইসলাম ও হুমায়ুন কবীর। তবে সেতু পার হওয়ার জন্য লাইনে ছিল দক্ষিণের ২১ জেলার কয়েক হাজার মোটরসাইকেল।

সরেজমিন টোলপ্লাজায় গিয়ে দেখা যায়, ঢাকায় যাওয়ার জন্য দক্ষিণের ২১ জেলার কয়েক হাজার মোটরসাইকেলের ভিড়। মোটরসাইকেলগুলোর কারণেই জ্যামের সৃষ্টি হয়েছিল। তবে প্রতিটি যানবাহনে দেড় থেকে ২ মিনিটে টোল আদায় করতে দেখা গেছে।

বাসচালক দেলোয়ার হোসেন বলেন, ৩০ বছর ধরে গাড়ি চালাই। আর নিজের এলাকায় সরাসরি গাড়ি চালিয়ে আসতে পারি নাই। ফেরিতে নানান ঝাক্কি ঝামেলা, চাঁদা দিয়ে সামনে যাওয়া লাগছে। সরকার নির্ধারিত ২৪০০ টাকা টোল দিয়েছি মাত্র ২ মিনিটে আর ৬ মিনিট ৫৯ সেকেন্ডে পদ্মা সেতু পার হয়েছি। এত অল্প সময়ে পদ্মা পার হবো স্বপ্নেও ভাবি নাই৷ দুই ঘণ্টায় ঢাকা যাবো অনেক ভাল লাগছে। যখন পদ্মা সেতুর ওপর স্টেয়ারিং হাতে গাড়ি চালাচ্ছিলাম, মনে হচ্ছিল পৃথিবীটাই হাতে মুঠোয়।

বাসের যাত্রী সাইফুল ইসলাম ও হুমায়ুন কবীর বলেন, কি যে ভাল লাগছে বোঝাতে পারবো না। বারবার মনে পড়ছিল কত মানুষ পদ্মা পার হতে গিয়ে জীবন দিয়েছে। যখন পদ্মা সেতুর ওপর দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল, ‘হৃদয়টা পদ্মা সেতুর চেয়েও দীর্ঘ হয়ে গেছে। ’

খুলনা থেকে আসা কবীর হোসেন বলেন, যানবাহন চালুর প্রথমদিনেই পদ্মা সেতু পার হবো। তাই ঢাকা যাচ্ছি। রাতেই আবার ফিরবো।

শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ফারুক আহমেদ তালুকদার জানান, সকাল সাড়ে ৮টায় উদ্বোধনী বাস ছেড়ে যায়।

আজ থেকে ১৫টি বাস চলছে। ননএসি বাসের ভাড়া নিচ্ছি ২৫০ টাকা করে। এছাড়াও প্রায় ৩ শতাধিক বাস প্রস্তুত হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com