মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে প্রচণ্ড তাপদাহে কদর বেড়েছে আখের রসের 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে
তাড়াইলে প্রচণ্ড তাপদাহে কদর বেড়েছে আখের রসের 
আখের রস গরমে প্রশান্তি আনতে দারুণ কার্যকর। এছাড়াও ভিটামিন-সি তো আছেই। প্রচন্ড তাপদাহে একটু প্রশান্তির জন্য আখের রস খেতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারের রাস্তার ধারে ধারে ভিড় জমিয়েছে সকল শ্রেণি-পেশার মানুষ।
প্রচন্ড গরমে উপজেলা সদর বাজারে বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষজন একটু প্রশান্তি পেতে অনেকেই আখের রসের দোকানে ভিড় করছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে চোখ পড়ে উপজেলা পরিষদ মসজিদের সামনে  ‘আখের রসের’ দোকানে ভিড় জমানোর দৃশ্য।
সাধারনত আখ মেশিনে চেপে বের করা হয় আখের রস। যার এক গ্লাাসের দাম রাখা হয় মাত্র ১০ টাকা। সত্তরোত্তর বৃদ্ধা আবদুর রহিম মিয়া বলেন, প্রচন্ড গরমে হাঁফিয়ে উঠেছি, তাই আখের রস খেতে এই দোকানে এসেছি। আখের রস খেলে হয়তো কিছুটা ভালো লাগবে।রাজমিস্ত্রী রাইহান বলেন, গরমের কারণে পানির অনেক তৃষ্ণা লেগেছিল তাই কিভাবে আখের রস খাবো এই চিন্তায় ছিলাম। অটোরিকশা  থেকে নেমে কিছুদূর হাঁটতেই উপজেলা মসজিদের সামনে দেখা মিলে এই আখের রসের দোকানটি। পরে ২০ টাকা দিয়ে দুই গ্লাস আখের রস খেয়ে নিলাম‌। এখন একটু ভালো লাগছে।

উপজেলার ধলা ইউনিয়নের কলুমা গ্রামের  আখের রস বিক্রেতা ফজলে রাব্বি মিয়া বলেন, এ বছর গরমের শুরু থেকেই আমি এখানে আখের রস বিক্রি করে আসছি‌। অন্যান্য দিনের চেয়ে আজকে গরম অনেক বেশি। তাই বেচা-বিক্রিও অনেক বেশি হচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে লোকজন বেশি থাকায় মাঝে মধ্যে ভিড় জমে যাচ্ছে। তিনি আরো বলেন, দৈনিক ৫/৬ হাজার টাকার আখের রস বিক্রি করতে পারলে ১ হাজার টাকা লাভ থাকে।

আখের রসের উপকারিতা সম্পর্কে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন বলেন,২৫০ মিলি লিটারের এক গ্লাস আখের রস পান করলে শরীরের ক্লান্তি নিরাময় হয়। শরীরের দুর্বলতা সেরে যায়। শিশুদের শারীরিক বৃদ্ধি ঘটায়। আখ চিবিয়ে খেলে মুখের ও দাঁতের ব্যায়াম হয়। আখের রস স্বাস্থ্য সম্মত উপায়ে পান করলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়। তিনি আরো বলেন, আখের রসের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে দিলে লেবুর রসের ফ্লেভার মিশ্রিত হয়। এই লেবুর রসের ফ্লেভার মিশ্রিত রস পান করলে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয় এবং এই লেবু মিশ্রিত রস পান করলে সু-স্বাদু অনুভব হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com