মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম  শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা যুবলীগ বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করেছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে  উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার লুবনা শারমিন, সহকারি কমিশনার ভূমি মনোনীতা দাস, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক উদ্দিন আহম্মেদ, তাড়াইল থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে দুপুর ১২ টার দিকে একটি শোক র‍্যালি বের হয়।
তাছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক ভূঁইয়া মোতাহার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের নেতৃত্বে দুপুর ২ টার দিকে শোক র‍্যালি বের করা হয়। শোক র‍্যালি শেষে পৃথক পৃথকভাবে আলোচনা সভায় মিলিত হয়।
অপরদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  আব্দুল হাইয়ের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com