বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে ঘোড়াশালে: পিজিসিবি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে ঘোড়াশালে: পিজিসিবি

জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও সন্ধ্যা ছয়টার পর থেকে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে রাত ১১টার পরও অনেক এলাকায় বিদ্যুৎ ছিলো না। ফলে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।

এদিকে বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশের (পিজিসিবি) মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন জানিয়েছেন বিদ্যুৎ বিপর্যয়ের এ ঘটনা ঘটেছিলো ঘোড়াশালে।

বুধবার বিষয়টি নিশ্চিত করে পিজিসিবি’র মহাপরিচালক বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ঘোড়াশাল থেকে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে, ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ নেয়ার সময় বিপর্যয়ের সূত্রপাত হয়। তবে সেটি কেনো হয়েছে, তা বলতে পারেনি তারা। ঘটনা অনুসন্ধানে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ বিপর্যয়ের বিষয়ে বিদ্যুৎ সচিব বলেন, ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে দুটি সাব-স্টেশনের মাঝখানে যে ইন্টার কানেকশন রয়েছে, সেখানেই মূলত সমস্যা। কিন্তু সমস্যাটা কেনো হলো সেটা এখনো জানা যায়নি। তা উদঘাটনের জন্য আমাদের অভিজ্ঞ টিম সেখানে গেছে। বর্তমানে সারাদেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com