মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ৫

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ৫

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন। রোববার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন।

ওসি বলেন, মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনার পরপর স্থানীয়রা অটোরিকশার এক যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়।

দুর্ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি নবীর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মুমূর্ষ অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। তিনজনেরই হাত-পা ও মাথা থেতলে গেছে।

পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় বলে জানান বাচ্চু। নিহতরা হলেন- হানিফ (২৫), মামুন (৩০), নুরুদ্দিন (৪৫), জামাল মিয়া (৪২) ও অজ্ঞাত পুরুষ (৩৩)।

নিহতদের মধ্যে হানিফ অটোরিকশার চালক এবং বাকিরা যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com