বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

গাইবান্ধা উপনির্বাচনে অনিয়মে জড়িতদের কঠিন শাস্তি হবে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে
গাইবান্ধা উপনির্বাচনে অনিয়মে জড়িতদের কঠিন শাস্তি হবে

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের অনিয়ম সংক্রান্ত বিস্তারিত তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের অনিয়ম সংক্রান্ত তদন্ত প্রতিবেদন পেয়েছি। তবে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। দুএকদিনের মধ্যে এ নিয়ে বসবো। আশা করছি সামনের সপ্তাহে এবিষয়ে বিস্তারিত জানাতে পারবো। ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে অবশ্যই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে রাশেদা সুলতানা একথা বলেন।

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন; গাইবান্ধা উপ-নির্বাচনের মত দেখতে চান না উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, আমরা রংপুরে গাইবান্ধার মত নির্বাচন চাই না। এ বিষয়ে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। কখনই নির্বাচন কমিশন এ ধরনের নির্বাচন চায় না। আর এজন্য প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা লাগবে। নির্বাচন সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন করাটা অসম্ভব ব্যাপার।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান এই কমিশনার।

তিনি বলেন, গাইবান্ধায় যে ঘটনা ঘটেছে; এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। যেটা ঘটে গেছে, তা গেছে। কিন্তু তারপর জেলা পরিষদ, পাবর্তীপুর পৌরসভা ও ফরিদপুর উপনির্বাচন ভালো হয়েছে। কোথাও কোন নেগেটিভ কথাবার্তা নেই। মাঠ প্রশাসন আমাদের সহযোগিতা করবে না; এই ধরনের কোনো বিষয় মনে হচ্ছে না। নির্বাচন ধারাবাহিকভাবে চলছে। মাঠপ্রশাসন ভালোই রেসপন্স করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com