শপথ নিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোছা. ডরথী রহমান। বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।
শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে মোছা. ডরথী রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।