বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞা পেলেন লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে
বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞা পেলেন লেভানদোভস্কি

আর মাত্র ৩ দিন পর শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। ঠিক এমন আনন্দঘন সময়ে মধ্যেই দুঃসংবাদ শুনলেন পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি। রেফারির প্রতি ‘অসম্মানজনক’ আচরণের অভিযোগে লা লিগায় তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে বার্সা তারকাকে।

গত ৯ নভেম্বর লা লিগার ম্যাচে রেফারির সঙ্গে অশোভন আচরণ করেন লেভানদোভস্কি। এতে লাল কার্ড পান পোলিশ তারকা। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয়বার লাল কার্ড পাওয়া।

স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আরএফইএফ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, রেফারিদের প্রতি অবজ্ঞাপূর্ণ মনোভাব প্রদর্শনের কারণে লেভানদোভস্কিকে এই শাস্তি দেয়া হয়েছে।

বিশ্বকাপের পর লা লিগা শুরু হলে এই শাস্তি কার্যকর হবে। তবে বার্সা এই শাস্তির বিরুদ্ধে লিগের আপিল কমিটির কাছে আপিল করার কথা জানিয়েছে।

এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ ১৩ গোল করেছেন লিভানডোভস্কি। নিষেধাজ্ঞার কারণে বার্সেলোনার হয়ে তিনি এস্পানিয়ল, অ্যাথলেটিকো মাদ্রিদ ও গেতাফের বিপক্ষে খেলতে পারবেন না।

গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পুরস্কার পাওয়া লিভানডোভস্কি বলেছেন, বিষয়টা সত্যিই হাস্যকর। কারণ, আমি যা করেছি সেটা জাভিকে উদ্দেশ্যে করে, রেফারিকে নয়।

তিনি আরও বলেন, আমরা এ বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। কারণ, আমাদের মনে হচ্ছিলো হলুদ কার্ড আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে। সেটাই হয়েছে। এটা সম্পূর্ণ আমার দোষ। ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়া উচিৎ হয়নি। কিন্তু মাঠ থেকে বেরিয়ে আসার সময় যা হয়েছে সেটা জাভির জন্য করেছিলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com