বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

সরকারি গুদামে দ্বিগুণ খাদ্যশস্য মজুত, আরও আমদানি হচ্ছে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
সরকারি গুদামে দ্বিগুণ খাদ্যশস্য মজুত, আরও আমদানি হচ্ছে

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, সরকারি গুদামে যে খাদ্যশস্য মজুত থাকার কথা, তার দ্বিগুণ পরিমাণ আছে। এছাড়া এলসির মাধ্যমে আরও খাদ্যশস্য আমদানি করা হচ্ছে।

শনিবার দুপুরে নওগাঁয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব কথা কলেন।

তিনি বলেন, প্রায় ১৮ লাখ টন চাল সরকারি গুদামে মজুত আছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন। সব মিলিয়ে দেশে খাদ্য সংকটের কোন আশঙ্কা নেই।

এ সময় তিনি খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারেন সে দিকে ব্যবসায়ীসহ সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন।

এদিকে আমন ধান কাটা ও মাড়াইয়ের মধ্যে আবারও বেড়েছে চালের দাম। মোটা চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা এবং প্রতি মণে বেড়েছে এক থেকে দেড়শো টাকা। নতুন করে চালের দাম বাড়ায় আবারো বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

সপ্তাহের ব্যবধানে নওগাঁয় চিকন চালের দাম ৫০ কেজির বস্তায় বেড়েছে ১শ টাকা। আর কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে মোটা চালের দাম। চালকল মালিকদের দাবি, মজুত কমার পাশাপাশি ধানের দাম বাড়ায়, বেড়েছে চালের দামও।

নড়াইলে এক সপ্তাহে চিকন চালের দাম বেড়েছে এক থেকে তিন টাকা। নতুন করে চালের দাম বাড়ায় বিপাকে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। যদিও চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে তদারকি চলছে দাবি জেলা খাদ্য নিয়ন্ত্রকের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com