বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চোট পেয়েছিলেন ব্রাজিলের ‘পোষ্টার বয়’ নেইমার। ম্যাচের ৮০ মিনিটের মাথায় ডান গোড়ালির চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। ইনজুরির কারণে গ্রপপর্বের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারছেন না তিনি। শুধু আজকের ম্যাচই নয়, ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামাও অনিশ্চিত তারকা এই ফুটবলারের।

শনিবার নিজের ইনস্টাগ্রামে চোটের একটি ছবিও শেয়ার করেন, যাতে দেখা গিয়েছিল ডান পায়ের গোড়ালিসহ পুরো পা ফুলে রয়েছে। যা খুব স্বাভাবিক ভাবেই ভক্তমনে উদ্বেগ জাগিয়েছিল। তবে চোট থেকে দ্রুত সেরে উঠতে মরিয়া তিনি। এই কারণে তিনি নাসার প্রযুক্তি ব্যবহার করছেন। ইনস্টাগ্রামে এক ছবি প্রকাশ করে নেইমার নিজেই সেটা জানিয়েছেন।

সার্বিয়ার সঙ্গে বিশ্বকাপের ম্যাচেই নেইমারের চোট যে গুরুতর তখনই বোঝা গিয়েছিল। বেঞ্চে বসে কাঁদতেও দেখা যায় তাকে। নেইমারের চোট নিঃসন্দেহে চাপ বাড়িয়েছিল ব্রাজিল শিবিরে। তবে এ বার সেলেকাও ফ্যানেদের সুখবর দিলেন তিনি।

ইনজুরি থেকে সেরে উঠার জন্য নেইমার যে প্রযুক্তি ব্যবহার করছে সেটির নাম ‘কমপ্রেশন বুট’। মূলত, দ্রুত পায়ের চোট সেরে ওঠার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এই বুটে রয়েছে তিনটি ভিন্ন ম্যাসেজ প্রক্রিয়া যার মধ্যে রয়েছে পায়ের রক্ত সঞ্চালন সক্রিয় করে এবং মাংসপেশির ফোলা ও ব্যথা কমায়। দ্বিতীয়ত, পেশির ওপর চাপ থাকার ক্লান্তি কমায়, জমে থাকা ল্যাকটিক অ্যাসিড ও নরম টিস্যুর ব্যাধি দূর করে এবং তৃতীয়ত, হাড়ের সমস্যা সারিয়ে তোলে।

নাসার প্রযুক্তি ব্যবহারে নেইমারের পায়ের ফোলা কমতে শুরু করেছে। যা দলের জন্য এবং ভক্তদের জন্য বড় সুখবর। রোববার পায়ের ফোলা কমার ছবি দিয়ে নেইমার আবার লিখেছেন, দেখা যাক।

ব্রাজিল টিমের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছিলেন, নেইমারের চোটের অবস্থা ৪৮ ঘণ্টা পরে পুরোপুরি বোঝা যাবে। দু’দিন যেতেই যেন ভরসা দিচ্ছে তার পা ফোলা কমার খবর। ব্রাজিল শিবিরেও কিছুটা স্বস্তির ছায়া।

ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবোর এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ক্যামেরুনের বিপক্ষে নেইমার খেলবেন সেই আশাও দেখা যাচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com