বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৯ নবজাতক ও শিশু ওয়ার্ডে আরও ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গত ৯ দিনে এই হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০৭ জনে।

হাসপাতালে সেবা দেয়া চিকিৎকরা দাবি করছেন, নবজাতক ওয়ার্ডে মারা যাওয়া বেশির ভাগ শিশুর জন্মগত শারীরিক ক্রটি ছিল।

এদিকে, আবহাওয়ার কারণে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনেই মারা যাচ্ছে নবজাতক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ চৌধুরী বলছেন, বাড়িতে কিংবা বেসরকারি হাসপাতালে যত্রতত্র ডেলিভারি করার কারণে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ৯৫ শতাংশ নবজাতকই মারা যাচ্ছে।

গড়ে প্রতিদিন ৮/৯ জন শিশু মারা যাচ্ছে। নবজাতকরা জন্মগত শারীরিক ত্রুটি ও শিশুরা ঠান্ডাজনিত রোগে মারা যাচ্ছে। গত ৯ দিনে নবজাতক ওয়ার্ডে মারা গেছে ৮৮ জন এবং শিশু ওয়ার্ডে মারা গেছে ২৫ জন শিশু। নবজাতক ও শিশু ওয়ার্ডের ১১০ বেডে রোগি ভর্তি রয়েছে সাড়ে ৬০০। অনেকে মেঝে এবং বারান্দাতেও চিকিৎসা নিচ্ছেন।

এ অবস্থায় নবজাতক মৃত্যুরোধে গর্ভবতী মায়ের যত্নের পাশাপাশি দক্ষ চিকিৎসক দিয়ে ডেলিভারি করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com