বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

জামায়াত আমিরসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে
জামায়াত আমিরসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাত দিনের রিমান্ডে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানসহ ১২ জনের নামে আরেক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী পরোয়ানা জারির এ আদেশ দেন।

উত্তরা পশ্চিম থানার নাশকতার এ মামলায় আজ সাক্ষ্য নেয়ার দিন ধার্য ছিল। এদিন রিমান্ডে থাকা শফিকুরসহ অন্য আসামিরা সময়ের আবেদন করেন।

বিচারক সেই সময় আবেদন নামঞ্জুর করে তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। সিএমএম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১২ সালে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে, ১২ ডিসেম্বর দিনগত রাতে শফিকুর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) মো. শফিকুর রহমানকে রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখায়৷ সেই মামলায় একই দিনে শফিকুরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আরেকটি আদালত। এ মামলায় শফিকুরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহও গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com