ধামরাইয়ে এএনসি ওষুধ কারখানার পশ্চিম পাশে হাত-পা শিকল দিয়ে বাঁধা ও পায়ের রগ কাটা অবস্থায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা আরিচা মহাসড়কের কসমস এলাকায় নির্জন স্থান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ধামরাই থানার পুলিশ।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিকলে বাঁধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানার সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।