বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

মেট্রোরেলে বিদ্যুৎ সরবরাহ গড়ে তোলা ছিল চ্যালেঞ্জের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
মেট্রোরেলে বিদ্যুৎ সরবরাহ গড়ে তোলা ছিল চ্যালেঞ্জের

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দেশের পরিবহন খাতে নতুন যুক্ত হওয়া মেট্রোরেলে বিদ্যুৎ সরবরাহের কাজ চ্যালেঞ্জিং ছিল।

বুধবার (২৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রথমবারের মতো বিদ্যুৎচালিত মেট্রোরেল বাংলাদেশের জন্য একদমই নতুন অভিজ্ঞতা। আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল মেট্রোরেলের জন্য এমন একটি বিদ্যুৎ সরবরাহ গড়ে তোলা, যাতে যেকোনো পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা থাকবে।

বিদ্যুৎ সরবরাহের কাজে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কঠিন এ দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে বিদ্যুৎ বিভাগের কর্মীসহ অসংখ্য মানুষ দীর্ঘদিন অক্লান্ত শ্রম দিয়েছেন। তিনি বলেন, শতভাগ বিদ্যুৎ, পদ্মা সেতু, মেট্রোরেল বাঙালির স্বপ্ন ও কল্পনাকে ছাড়িয়ে গেছে শেখ হাসিনার এমন অনেক উদ্যোগ। দেশ ও মানুষের কল্যাণে তার নিরন্তর সাহসিকতা, সময় ছাপিয়ে লেখা থাকবে মহাকালের পাতায়।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে দেশের প্রথম বৈদ্যুতিক গণপরিবহন মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com