বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

৯৯৯-এ ফোন: ট্রলার ও ২৪ যাত্রী উদ্ধার নৌ পুলিশের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে
৯৯৯-এ ফোন: ট্রলার ও ২৪ যাত্রী উদ্ধার নৌ পুলিশের

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে ফরিদপুরের চর ভদ্রাসনের চর ঝাউকান্দার মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীর চরে আটকে যাওয়া একটি ট্রলার ও এতে থাকা ২৪ যাত্রীকে উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার ওই ২৪জন যাত্রী পল্লী কবি জসিম উদ্দিনের বাড়ি দেখতে গিয়েছিলেন। একটি ট্রলার নিয়ে ফেরার পথে ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার চর ঝাউকান্দার মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীর চরে আটকে যায়। কোনভাবেই ট্রলারটিকে নদীতে ভাসাতে পারছিলেন না যাত্রীরা। তাদের সাহায্য করার জন্য আশেপাশেও কোন নৌযান ছিল না।

ফলে এই শীতের গভীর রাতে প্রচণ্ড কুয়াশার মধ্যে ট্রলারে থাকা শিশু ও নারীসহ সকল যাত্রীদের মধ্যে প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি হয়। কোন উপায় না দেখে যাত্রীদের একজন ৯৯৯ এ ফোন করে সাহায্য চান। বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যের একটি চৌকস দল যাত্রীদের উদ্ধারের জন্য অভিযান চালায়। নদীতে প্রচন্ড ঘন কুয়াশার মধ্যেও নৌ পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে সহযোগিতা করেন এবং যাত্রীদের মধ্যে ২জন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের পরীক্ষা থাকায় তাদের নৌ পুলিশের স্পিডবোট যোগে মৈনট ঘাটে নিয়ে ঢাকার বাসে তুলে দেন।

তাৎক্ষণিক এমন সহযোগিতা পেয়ে ট্রলারের সকল যাত্রী ৯৯৯ এবং নৌ পুলিশের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্ধার যাত্রীদের প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বলেন, নৌ পুলিশ নৌপথে সবসময়ই জনগণকে সেবা প্রদানে তৎপর থাকে। নৌ পথে যেকোনো প্রয়োজনে নৌ পুলিশ জনগনের পাশে রয়েছে। তিনি নৌপথে যেকোনো প্রয়োজনে নৌ পুলিশের সহযোগিতা নেয়ার জন্য সকলকে আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com