বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করেছে বর্তমান সরকার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করেছে বর্তমান সরকার

করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। এদেশের মানুষের জীবনমানের সুরক্ষা নিশ্চিত করেছে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

রোববার কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান স্পিকারের সংসদের অফিসে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন তিন। এ সময় তারা বাংলাদেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ, বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

কানাডিয়ান পার্লামেন্টের সিনেটর এবং এমপিদের সমন্বয়ে কানাডা-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠিত হয়েছে মর্মে হাইকমিশনার ড. খলিলুর রহমান স্পিকারকে অবহিত করলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্যিক সহযোগিতার প্রসারের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ-কানাডা মৈত্রী গ্রুপ গঠন করা যেতে পারে। এ সময় স্পিকার বাংলাদেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন পরিদর্শন এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও প্রসারের স্বার্থে কানাডা-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধিতে হাইকমিশনার ড. খলিলুর রহমান প্রচেষ্টা অব্যাহত রেখেছেন জানিয়ে বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসনে কানাডার সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com