শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ট্রান্সজেন্ডার কোটা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ট্রান্সজেন্ডার কোটা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কোটার সঙ্গে ‘ট্রান্সজেন্ডার’ কোটা অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

জানা যায়, ভর্তি পরীক্ষায় পূর্বে থাকা কোটাগুলোর সঙ্গে ট্রান্সজেন্ডার কিংবা হিজড়া সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। এটি কার্যকর করা হবে তাদের পরিচয়পত্র নিশ্চিত হওয়া সাপেক্ষে। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সভায় এটি চূড়ান্ত করা হতে পারে বলে জানা যায়।

সভা সূত্রে আরও জানা যায়, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপারসন তাওহিদা জাহান এ কোটা যুক্ত করার প্রস্তাব তোলেন। পরে উপাচার্যের সম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহীত হয়।

এ নিয়ে তাওহিদা জাহান বলেন, হিজড়া অথবা ট্রান্সজেন্ডার কোটা অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি আমলে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ট্রান্সজেন্ডার ও হিজড়া সম্প্রদায়ের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমরা বিশেষ সুবিধা দেওয়ার জন্য আমরা এই প্রথম ট্রান্সজেন্ডার কোটা অন্তর্ভুক্তি করেছি। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের জন্য এবং সুবিধাবঞ্চিত সব মানুষকে সুযোগ করে দেওয়া জরুরি। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com