বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

‘শিক্ষকদের বদলি বাস্তবায়ন করা জটিল’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে
‘শিক্ষকদের বদলি বাস্তবায়ন করা জটিল’

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি বাস্তবায়ন হওয়া অনেক জটিল। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি হলে মাউশি তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। বৃহস্পতিবার নিজ দপ্তরে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক নেহাল আমহেদ বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। বদলির বিষয়টি এমপিও নীতিমালাতেও উল্লেখ রয়েছে। তবে বদলি বাস্তবায়ন করা অনেক কঠিন।

মাউশি মহাপরিচালক জানান, এটা ঠিক যে; এমপিওভুক্ত শিক্ষকদের বেতন অনেক কম। অনেকেই নিজ বাড়ি থেকে অনেক দূরের প্রতিষ্ঠানে চাকরি করছেন। তবে আমাদের এটিও দেখতে হবে; বদলি চালু হলে হাওড় এলাকা, পার্বত্য অঞ্চলসহ পিছিয়ে থাকা জায়গাগুলোতে শিক্ষক সংকট দেখা দেবে। এই অঞ্চলগুলো দুর্গম হওয়ায় শিক্ষকরা এখানে থাকতে চাইবেন না।

তিনি আরও জানান, বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে আমরা আপাতত ভাবছি না। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পরিপত্র জারি হলে তখন তা বাস্তবায়নের কাজ করবে মাউশি। এর আগে এ বিষয়ে কোনো কিছু বলা যাচ্ছে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com