বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে শিবিরের ককটেল হামলায় ৭ পুলিশ আহত, আটক ২১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে শিবিরের ককটেল হামলায় ৭ পুলিশ আহত, আটক ২১

কিশোরগঞ্জে শিবিরের মিছিল থেকে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উপ-পরিদর্শকসহ পুলিশের সাত সদস্য। এ ঘটনায় শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ এ খবর নিশ্চিত করেন।  

জানা যায়, সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা ও নতুন জেলখানা মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ২১ জনের মধ্যে শিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য মাসুম বিল্লাহ ও কলেজ শাখার সেক্রেটারি এমদাদ উল্লাহ রয়েছেন।  

পুলিশ জানায়, সোমবার সকালে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রশিবির নতুন জেলাখানার সামনের সড়কে র‌্যালি বের করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটান শিবিরের নেতাকর্মীরা। এতে এসআই কামালসহ পুলিশের সাত সদস্য আহত হন। এসময় পুলিশ আত্মরক্ষার্থে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পালানোর সময় প্যাড়াভাঙ্গা ও নতুন জেলখানা মোড় থেকে শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ জানান, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com