বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

সেপটিক ট্যাংকে কলেজছাত্রীর লাশ, প্রেমিক আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে
সেপটিক ট্যাংকে কলেজছাত্রীর লাশ, প্রেমিক আটক
জেসমিন আক্তারকে হত্যার দায়ে প্রেমিক অঙ্কুরকে আটক করা হয়।

যশোর পলিটেকনিক কলেজের ছাত্রী জেসমিন আক্তারের লাশ শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রেমিক অঙ্কুরের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার বিকাল ৩টার দিকে ওই গ্রামের আকবর আলীর ছেলে আহসান হাবিবের বাসার সেপটিক ট্যাংকের ভেতর থেকে ছাত্রী জেসমিন আক্তারের (১৮) অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। জেসমিন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাজিরহাট কাউরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জেসমিন যশোর পলিটেকনিক কলেজের চতুর্থ বর্ষে পড়াশোনা করত। আসামি আহসান হাবীবও একই কলেজে পড়তো। সে সুবাদে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৮ দিন আগে জেসমিন নিখোঁজ হয়। পরিবারের লোকজন মনে করেন যশোর শহরে থেকে জেসমিন নিখোঁজ হয়েছে। সে কারণে যশোর কোতয়ালি থানায় একটি জিডি করা হয়। অনেক খোঁজ-খবরের পর জেসমিনের লাশ শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রেমিকের বাসার পাশের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে র‌্যাব ও পুলিশ সদস্যরা।

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, তাদের দুজনের মধ্য প্রেমের সম্পর্কের অবনতি ঘটলে আসামি আহসান হাবিব কৌশলে জেসমিনকে তার বাসায় এনে গলা কেটে হত্যা করে ট্যাংকে ফেলে রাখে।

যশোর শার্শা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকিকুর রহমান বলেন, ‘আমরা শুক্রবার দুপুরে জানতে পারি যশোর থেকে নিখোঁজ জেসমিন আক্তারের দেহটি বুরুজবাগান এলাকায় তারই এক সহপাঠি আহসান কবির অঙ্কুরের বাসাতে আছে। এ সময় চারদিকে খোঁজাখুঁজির পরেও না পেয়ে আমরা সেপটিক ট্যাংক খুলে নিখোঁজ মেয়েটির লাশটি খুঁজে পাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রেমের সম্পর্ক ধরে তাকে এখানে নিয়ে আসা হয়। পরে তাকে শারীরিক নির্যাতন করে হত্যা করে লাশ গুম করার জন্য ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়। খুলনা র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, হত্যা করে লাশ গুমের ঘটনায় আহসান কবির অঙ্কুর নামে তার এক সহপাঠিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তার স্বীকারোক্তিতে অঙ্কুরের নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com