মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

পাকুন্দিয়ায় অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যবসায়ীকে জরিমানা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে ব্রহ্মপুত্র নদের তীর থেকে মাটি কেটে বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার চরটেংগাবর ও চরখামা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এসব জরিমানা করেন।

জানা গেছে, প্রভাবশালী কয়েকজন মাটি ব্যবসায়ী উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরটেংগাবর ও চরখামা এলাকায় দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদের তীর থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকে ভর্তি করে অন্যত্র বিক্রি করছিলেন। এতে পরিবেশ ও রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছিল।

খবর পেয়ে আজ সোমবার বিকাল ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের নেতৃত্বে উপজেলার চরটেংগাবর ও চরখামা এলাকায় পৃথক অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে চরটেংগাবর এলাকা থেকে মুকলামিন নামের একজন মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মুকলামিন উপজেলার মজিতপুর গ্রামের মরজত আলী ছেলে। অপর দিকে চরখামা এলাকায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এনামুল হক জুয়েল নামে একজন মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এনামুল উপজেলার চরখামা গ্রামের আজিজুল হকের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, ব্রহ্মপুত্র নদের তীর থেকে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পৃথক দুটি মামলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com