বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

যমুনা নদী থেকে কিশোরের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে
যমুনা নদী থেকে কিশোরের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

পাবনার বেড়ায় বৃহস্পতিবার দুপুরে রাজু (১৩) নামের এক কিশোরের বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দু’দিন পর বেড়া উপজেলার নতুন ভাঙ্গা ইউনিয়নের কাতলাগারা করিয়াল এলাকায় যমুনা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রাজু বেড়া উপজেলার নতুন ভাঙ্গা ইউনিয়নের বাগশোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতো।

স্থানীয়রা পরিবারের লোকজনের বরাত দিয়ে জানান, মঙ্গলবার তার ছেলে রাজু প্রতিদিনের মত ভ্যান গাড়ি নিয়ে বাড়ির অদূরে রাকশা বাজারে যায়। কিন্তু সে দুপুরে বাড়িতে খেতে আসেনি। বিকেল পর্যন্ত বাড়ি না আসায় স্বজনরা চিন্তিত হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। এরপর বুৃধবার সন্ধ্যায় বেড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে যমুনা নদীতে একজন নৌকার মাঝি বস্তাবন্দী ওই কিশোরের মৃতদেহ ভাসতে দেখে। এরপর কিশোরের স্বজনরা এসে বস্তা খুলে রাজুর মৃতদেহ শনাক্ত করেন। খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ ও নগরবাড়ী নৌ-পুলিশ সদস্যরা দুপুরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরের জামা-কাপড় নদীর পাড়ে পড়ে ছিল। তার মৃতদেহে কোন বস্ত্র ছিল না।

নিহতের বাবা আব্দুর রাজ্জাক জানান, তার ছেলের চালিত ভ্যান গাড়িটি পাওয়া যায়নি। তার ধারণা ভ্যান গাড়ির জন্য তার ছেলেকে হত্যা করা হতে পারে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, চরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে থানা পুলিশ দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। নৌ পুলিশও ঘটনাস্থলে রয়েছে।

তিনি জানান, তারা মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনও তারা জানতে পারেননি। তবে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করে বস্তায় ভরে কেউ নদীতে ফেলে দিতে পারে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে তিনি জানান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও ওসি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com