বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

৫ দিনের সফর শেষে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে
৫ দিনের সফর শেষে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ থেকে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পাঁচদিনের সফর শেষে শুক্রবার (৩ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুক্রবার বিকেলে (৩ মার্চ) রাষ্ট্রপতি কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।

২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত পাঁচদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তার নিজ বাড়ি কামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান তিনি। পরে তার বাড়িতে একসঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। তিনি নিজ উপজেলা মিঠামইন ছাড়াও করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর উপজেলা সফর করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com