কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ধর্ষকের নিজ ঘরে। পুলিশ ধর্ষক মোকারমকে (১৬) আটক করেন। সে উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের আমানউল্লার ছেলে।
ধর্ষিতা শিশুটিকে প্রথমে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি করেন। পরে অবস্থা অবনতি হলে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে রেফার্ড করেন।
পুলিশ জানান, ধর্ষিতা শিশুটির বাবা ও ধর্ষকের বাবা সহোদর ভাই একই বাড়িতে বসবাস করেন, সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন শুক্রবার সন্ধ্যায় চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে তার নিজ ঘরে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে মা এসে শিশুটি রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখে।
সাথে সাথে শিশুটিকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালে নিয়ে গেলে টি এইচ ও ডাঃ সজীব ঘোষ শিশুটি ধর্ষিত হয়েছে বলে জানান এবং উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠান। খবর পেয়ে নিকলী থানার পুলিশ ধর্ষক মোকারমকে আটক করে থানায় নিয়ে আসেন।
নিকলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন।