বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে ঐতিহাসিক ৭মার্চ পালিত

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে
নিকলীতে ঐতিহাসিক ৭মার্চ পালিত

কিশোরগঞ্জে নিকলী উপজেলা প্রশাসনের আয়োজেনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাকিলা পারভিনের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বাক্কার ছিদ্দিক, সহকারি কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্ম্মণ, মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিপক কুমার বিশ্বাস, নিকলী গোড়াচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আঃ রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার,নিকলী থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আলী আরিফ প্রমুখ।

এ ছাড়াও জাতির পিতার ভাষণ সম্প্রচার ও আলোকচিত্র প্রদর্শনী করা হয় এবং মসজিদ ও মন্দিরে জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষে নিকলী উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী পালন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com