সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে
জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সদর উপজেলায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব -১৬ বৎসর বালক ও বালিকাদের অ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন হল ।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে সোমবার সকালে কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার ০৭টি বিদ্যালয়, ০২টি একাডেমির ৮০ জন বালক-বালিকা অংশ নেয়। মোট ১৪টি ইভেন্টের মধ্যে ৭টি ইভেন্টে প্রথম স্থান, ৫টি ইভেন্টে দ্বিতীয় স্থান, এবং ৬টি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে চেম্পিয়ান স্কুল হয় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়। ৩টি ইভেন্টে প্রথম, ৩টি ইভেন্টে দ্বিতীয় ও ২টি ইভেন্টে তৃতীয় পদক পেয়ে দ্বিতীয় স্থান আজহার একাডেমী।

এছাড়া ১টি ইভেন্টে প্রথম ও ১টি ইভেন্টে দ্বিতীয় পদক পায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ২টি ইভেন্টে ১ম স্থান, ১টি ইভেন্টে ৩য় স্থান অর্জন করে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়। ১টি ইভেন্টে ১ম, ১টি ইভেন্টে ৩য় কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়। ২টি ইভেন্টে ২য় এবং ৩টি ইভেন্টে ৩য় হয়ে পদক পায় (এসভি) সূরয বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ। অ্যাথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন মোঃ শফিকুর রহমান কাজল, সদস্য, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা,  এ.কে এম ফারুক. সিনিয়র সহ-সভাপতি, জেলা ফুটবল এসোসিয়েশন, কিশোরগঞ্জ।

উক্ত অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সভাপতিত্ত্ব করেন জনাব মোঃ নূরে এলাহী, জেলা ক্রীড়া অফিসার, কিশোরগঞ্জ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিযোগিতায় গ্রামীন ক্রীড়ার মধ্যে ছিল মোরগ লড়াই ও দড়িলাফ খেলা।

ইভেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন জনাব এম আব্দুল্লাহ, ক্রীড়া শিক্ষক, আরজাত আতরজান উচ্চ বিদ্যালয়, জনাব নূরুল আলম খান শামীম, সধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থা, সদর, কিশোরগঞ্জ, জনাব রিপেল হাসান , জনাব মোঃ রুহুল আমীন, জনাব সুমন মিয়া।ক্রীড়া প্রতিযোগিতায় এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব মোঃ নূরে এলাহী, জেলা ক্রীড়া অফিসার, কিশোরগঞ্জ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com