শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

রমজানে দিনে ৫ বার জীবাণুমুক্ত করা হয় মসজিদে নববী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
রমজানে দিনে ৫ বার জীবাণুমুক্ত করা হয় মসজিদে নববী

পবিত্র রমজান উপলক্ষে মসজিদে নববীতে মুসল্লিদের উপস্থিতি বেড়েছে। এমন পরিস্থিতিতে যেন মুসল্লিদের কোনো অসুবিধায় পড়তে না হয় এজন্য দিনে পাঁচবার মসজিদে নববী পরিষ্কার করা হয়। সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির দৈনিক সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়, পুরো মসজিদ ৫ বার জীবাণুমুক্ত করার পাশাপাশি এর টয়লেটগুলিও দিনে প্রায় ১০ বার পরিষ্কার করা হয়। মোট ৩০০টি কার্পেট-সুইপিং মেশিন মসজিদে নববীর কার্পেট পরিষ্কার করে এবং ৯২টি ফ্লোর ওয়াশিং মেশিন ১৮ হাজার লিটার পরিবেশবান্ধব জীবাণুনাশক দ্বারা মেঝে ধুয়ে দেয়। এছাড়া প্রায় ১৫ হাজার লিটার ফ্রেশনার মেঝেতে ব্যবহার করা হয়।

পরিসংখ্যানে দেখা যায়, মসজিদে দর্শনার্থী এবং মুসল্লিদের জন্য তাদের আচার-অনুষ্ঠান স্বাচ্ছন্দ্যভাবে পালনের জন্য নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। বয়স্কদের সেবা প্রদান করার জন্য প্রায় ১০ হাজার চেয়ারের ব্যবস্থা করা হয়ে থাকে।

মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র এ মাসে মসজিদে সর্বোচ্চ সংখ্যক মানুষকে জায়গা করে দিতে নিজস্ব কর্মীদের পাশাপাশি সহায়তাকারী সংস্থাদের সাহায্যও নেয়া হয়েছে। ইতোমধ্যে দর্শনার্থীদের ভিড়ের প্রেক্ষাপটে স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি সরকার। সূত্র: সৌদি গেজেট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com