বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে
নিকলীতে অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সোয়াইজনি নদীর তীরে বটতলা ভ’বেণেশরী কালী বাড়ির ঘাটে অষ্টমী স্নান উপলক্ষ্যে বুধবার পুণ্যার্থীদের ঢল নামে।

কিশোরগঞ্জে নিকলীর ঐতিহ্যবাহী বটতলা ভূবেণেশরী কালী বাড়ির ঘাটে হিন্দু ধর্মাবলম্বীর হাজারো পুণ্যার্থীর আগমনে স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ৯ টা থেকে বুধবার রাত ৯ টা পর্যন্ত পুণ্যার্থীরা গঙ্গাদেবীর চরণে আত্মসমর্পণ করে পূজা, অর্চনা, প্রার্থনার মাধ্যমে পাপ মুক্তির বাসনায় স্নান করেছে। বটতলা ভ’বেণেশরী কালী বাড়ি পরিচালনা কমিটির সভাপতি সুভাষ পাল জানান, চৈত্রের অষ্টমী তিথিতে পাপ মোচন করতে প্রতিবছর বিভিন্ন উপজেলা থেকে হাজার-হাজার নারী-পুরুষ হিন্দু ধর্মাবলম্বীরা বটতলা ভ’বেণেশরী কালী বাড়ির ঘাটে স্নান করতে আসেন। সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা পাপ মোচনের আশায় গঙ্গা জলে ডুব দিয়ে শুদ্ধি হন। অষ্টমী স্নানের ঘাটে এ উপলক্ষে মেলা বসেছে।

সাথে দুইটি ছবি আছে, ছবি দুইটি বুধবার সকালে নিকলী উপজেলার সোয়াইজনি নদীর তীরে বটতলা ভ’বেণেশরী কালী বাড়ির ঘাট থেকে তোলা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com