বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর

উখিয়ায় দুই পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
উখিয়ায় দুই পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। শনিবার ভোররাতে উখিয়ার কুতুপালং ক্যাম্প ৮/ডব্লিউতে এ ঘটনা ঘটে।

সৈয়দ আলম কুতুপালং ক্যাম্প ৮/ডব্লিউর এ/৪২ ব্লকের পচা বাজার এলাকার বাসিন্দা। আহত ১২ বছর বয়সী শিশু তাইফুর একই ক্যাম্পের সাব ব্লক ডি/৫ এর নুরুল আমিনের ছেলে।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ জানান, শুক্রবার রাত দুইটা থেকে ক্যাম্প ৮/ডব্লিউতে থেমে থেমে গোলাগুলি হয়। যা চলে শনিবার ভোর পর্যন্ত। পরবর্তীতে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত শিশুকে উদ্ধার করে ব্র্যাকের প্রাইমারি হেলথ কেয়ারে চিকিৎসা দেয়া হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে সৈয়দ আলমের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com