রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে আগুনে পুড়ল কুটির শিল্প ব্যবসায়ীর স্বপ্ন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে আগুনে পুড়ল কুটির শিল্প ব্যবসায়ীর স্বপ্ন
কিশোরগঞ্জের হোসেনপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে জালাল মিয়া (৫৫) নামে এক ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসায়ীর বাশঁ বেতের বিভিন্ন মালামাল সহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৩১ মার্চ) রাত ২ টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুন ধরে মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে। এতে ঘরের মধ্যে থাকা ৫ টি ছাগল, ৩০০  শতাধিক বাঁশ বেতের তৈরী চালুনি ও পাটি, ধান, নগদ টাকা সহ সকল কিছু পুড়ে যায়। পরে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
.
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসতিয়াগ হোসেন উজ্জল, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, হোসেনপুর থানার এসআই মিলটন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com