বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

১০০ কোটির ঘরে ঐশ্বরিয়ার ছবি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে
মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে জাদু দেখাচ্ছে পরিচালক মণি রত্নমের তামিল ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’। আর এবার মুক্তির মাত্র দুইদিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করে রেকর্ড গড়লো এই ছবিটি। |আরো খবর স্বাস্থ্য অধিদপ্তরের হোমিও-দেশজ বিভাগে নতুন পরিচালক জাপানের বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিআইবির মহাপরিচালকের চুক্তিভিত্তিক মেয়াদ বাড়লো বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ঐশ্বরিয়া রাই অভিনীত এই ছবিটি আয় করেছিল ৬৪.১৪ কোটি রুপি। যেখানে শুধু মাত্র ভারতীয় বক্স অফিস থেকে এটি আয় করেছে ৩৮ কোটি রুপি। অপরদিকে দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় করেছে ৪৫.৪৬ কোটি রুপি। এর আগে বিশ্ব জুড়ে দারুণ ব্যবসা করেছিল ‘পোন্নিয়িন সেলভান ১’। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকারও বেশি আয় করেছিল সেই ছবিটি। ‘পোন্নিয়িন সেলভান ১’-এর রেকর্ডও ভেঙে ফেলবে ‘পোন্নিয়িন সেলভান ২’, এমনই আশা করছেন প্রযোজকরা। ‘পোন্নিয়িন সেলভান ২’ ছবির মূল গল্প দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। অষ্টম শতকে চোল সাম্রাজ্যের উত্থান এবং সিংহাসন দখলের লড়াই ঘিরেই আবর্তিত হয়েছে ছবির প্রেক্ষাপট। ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণ ও আরও অনেকে।

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে জাদু দেখাচ্ছে পরিচালক মণি রত্নমের তামিল ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’। আর এবার মুক্তির মাত্র দুইদিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করে রেকর্ড গড়লো এই ছবিটি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ঐশ্বরিয়া রাই অভিনীত এই ছবিটি আয় করেছিল ৬৪.১৪ কোটি রুপি। যেখানে শুধু মাত্র ভারতীয় বক্স অফিস থেকে এটি আয় করেছে ৩৮ কোটি রুপি। অপরদিকে দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় করেছে ৪৫.৪৬ কোটি রুপি।

এর আগে বিশ্ব জুড়ে দারুণ ব্যবসা করেছিল ‘পোন্নিয়িন সেলভান ১’। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকারও বেশি আয় করেছিল সেই ছবিটি। ‘পোন্নিয়িন সেলভান ১’-এর রেকর্ডও ভেঙে ফেলবে ‘পোন্নিয়িন সেলভান ২’, এমনই আশা করছেন প্রযোজকরা।

‘পোন্নিয়িন সেলভান ২’ ছবির মূল গল্প দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। অষ্টম শতকে চোল সাম্রাজ্যের উত্থান এবং সিংহাসন দখলের লড়াই ঘিরেই আবর্তিত হয়েছে ছবির প্রেক্ষাপট।

ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণ ও আরও অনেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com