শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

জনসচেতনতামূলক ‘স্টিকার ক্যাম্পেইন’ করেছে কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে
জনসচেতনতামূলক 'স্টিকার ক্যাম্পেইন' করেছে কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন

কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে পানি ও বিদ্যুৎ অপচয় রোধসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক বিষয়ে ‘স্টিকার ক্যাম্পেইন’ হয়েছে।

রোববার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ তাঁদের স্ব স্ব কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

পরে সংগঠনটির সভাপতি আলী রেজা সুমন ও সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপনের নেতৃত্বে জেলার বিভিন্ন অফিস, মসজিদ, মন্দির এবং শহরের বিভিন্ন পয়েন্টে রিকশা, অটোরিকশাসহ ছোট যানবাহনগুলোতে স্টিকার সাঁটিয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালায়। এ সময় সংগঠনটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

 কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, এ ধরণের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম সব সময় চালু থাকবে। 

উল্লেখ্য যে, কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকদের এই সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম ও করোনাকালীন সময়ে সাংবাদিকদের মধ্যে খাদ্য সামগ্রী উপহার, প্রচণ্ড শীতে দুস্থ এবং অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণসহ নানা ধরনের উদ্যোগ বাস্তবায়ন করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com