বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

জামালপুর জেলার সাহসী ও নির্ভীক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার (১৮ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংবাদিক সমাজ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধ্যাঞ্চল প্রতিনিধি সাইফুল হক মোল্লা দুলু। সংগঠনের সদস্য সচিব দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন এর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাংবাদিক সুবীর বসাক, নিউ নেশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, গাজী টিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামান, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এসকে রাসেল, দৈনিক আমার বাংলাদেশ এর প্রতিনিধি মনির হোসেন প্রমুখ।

বক্তারা সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধসহ সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান।

কর্মসূচিতে অন্যদের মধ্যে এটিএন নিউজ ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক আদনান, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূঁইয়া রিপন, মোহনা টিভির জেলা প্রতিনিধি রহুল আমিন চৌধুরী জুয়েল, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, আরটিভি’র জেলা প্রতিনিধি আনম তানবীর হায়দার ভূঁইয়া, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি শাহজাহান সাজু, এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস, বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফউদ্দিন হোসাইন জীবন, শতাব্দীর কণ্ঠের স্টাফ রিপোর্টার তাসলিমা আক্তার মিতু, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ তুষার প্রমুখসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com