শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নিকলীতে গঙ্গাঁ মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় থানায় মামলা

দিলীপ কুমার সাহা, নিকলী, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ষাইটধার ভুবেনশ্বরী কালী বাড়ির গঙ্গাঁমন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় নিকলী থানায় মামলা হয়েছে।

শনিবার (২ জুলাই) রাতে মন্দিরে ঢুকে দুর্বৃত্বরা মা গঁঙ্গার ভক্ত ভগিরতের পাথরের তৈরি প্রতিমা ভাংচুর করা হয় , এতে মা গঁঙ্গার একটি আঙ্গুলও ভেংঙ্গে যায়।।

রবিবার (২ জুলাই) সকালে মন্দিরের সভাপতি ও সেবায়েত সুভাষ পাল মন্দিরে এসে এ ঘটনা দেখে নিকলী পূজা উদযাপন কমিটির সভাপতি বিপুল দেবনাথ, সহ-সভাপতি দিলীপ সাহা, সাধারণ সম্পাদক কার্তিক সুত্রধরকে বিষয়টি জানান।

তারা প্রতিমা ভাংচুর বিষয়টি থানাকে অবগত করলে নিকলী থানার ওসি সারোয়ার জাহান ঘটনাস্থলে যান। খবর পেয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পূজা উদযাপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনারস্থল পরিদর্শন করেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

এ ঘটনায় নিকলী উপজেলার সনাতন ধর্মম্বালীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। ষাইটধার ভূবেনশ্বরী কালী বাড়ির সাধারণ সম্পাদক হরেন্দ্র দাস বাদী হয়ে সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় নিকলী থানায় একটি মামলা করেন।

নিকলী থানার ওসি সারোয়ার জাহান জানান, শনিবার রাতে এ ঘটনায় নিকলী থানায় মামলা হয়েছে। মামলা নম্বর (১) তারিখ ০৩-০৭-২৩ইং এতে শনাক্ত ও জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com