বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাগলাকান্দা মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে
পাগলাকান্দা মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নে পাগলা কান্দা মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকালে ৪.৩০ মিনিটে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও গুরুদয়াল সরকারি কলেজের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান সজল।

হৃদয় একাদশ বনাম আবু হানিফ একাদশের অংশগ্রহনে খেলায় ২-১ গোলে হৃদয় একাদশ বিজয়ী হয়।

বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ আবদুল আওয়ালের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতহার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা যুবরীগ নেতা আশিকুর রহমান রুবেল,  জেলা ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ বুখারী শরীফ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ, ছাত্রলীগ নেতা সাইমন কবির হৃদয়, সাদ্দাম হোসেন, মোঃ আফজাল মিয়া, মহিউদ্দিন মাখন প্রমুখ।

পরে বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার হিসেবে এলইডি টিভি প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com