রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির সতর্কতা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির সতর্কতা

শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বদলি পদোন্নতি, নিয়োগসহ বিভিন্ন কাজ করিয়ে দেয়ার লোভ দেখিয়ে প্রতারক চক্রের অর্থ দাবি করায় সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার এ বিষয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে মাউশি।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন প্রতারক চক্র সরাসরি বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও তার অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে পদোন্নতি প্রদান, নিয়োগ, শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বদলিসহ বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করে, ই-মেইল, এসএমএস বা চিঠি পাঠিয়ে টাকা দাবি করছে। কোনো কোনো ক্ষেত্রে তাদের পক্ষ হতে কর্মকর্তা-কর্মচারীদের কাছে ব্যক্তিগতভাবে ও মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে মর্মে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।

এমতাবস্থায়, এ ধরনের প্রতারক চক্র বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এর অধীন কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ব্যবহার করে ই-মেইল, এসএমএস, ফোন এবং চিঠিপত্র কিংবা তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কাউকে কোনো ধরনের প্রলোভনের ফাঁদে না জড়ানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

‘কেউ কোনো ধরনের সুবিধা বা টাকা চাইলেই বুঝবেন যে এটা প্রতারণা, সঙ্গে সঙ্গেই এ ধরনের প্রতারকের ফোন নম্বর নিকটস্থ থানায় এবং প্রতারকদের পুলিশে সোপর্দ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ‘

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com